বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রওজা শরীফের যে ঘটনা কেউ জানে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

rawjaরাসুল সা. এর পবিত্র রওজা শরীফের সবুজ গম্বুজের উপরের দৃ্শ্যটি সবাই দেখেছেন। গম্বুজের উপর একটি ছোট্ট জানালা রয়েছে। খুব কম মানুষই এ জানালার প্রকৃত ঘটনা জানেন।

কে জিতলে ভালো হিলারি না ট্রাম্প?

বুখারির এক হাদিসে আছে, একবার মদিনায় বৃষ্টি হচ্ছিলো না। চারিদিকে দূর্ভিক্ষ দেখা দিলো। তখন লোকেরা উম্মুল মু’মিমীন হযরত আয়েশা রা.-এর খেদমতে এসে আরজ করলেন, আম্মাজান! এমন কোনো ওজিফা আমাদের বলে দিন যাতে করে খড়া ও অনাবৃষ্টির অবসান ঘটে এবং রহমতের বর্ষাধারা জারি হয়। তখন উম্মুল মু’মিনীন বললেন, রওজা শরীফের ছাদে যে আঁধারপ্রদীপ তথা জানালা আছে তা খুলে দাও। যখন রওজায়ে আতহার ও মহাকাশ উন্মুক্ত বা পরস্পর মুখোমুখি হবে তখন জাঁকিয়ে বৃষ্টি নামবে। লোকেরা জানালা খুলে দিলে এত প্রবল বৃষ্টি বর্ষাতে শুরু করে যাতে বন্যা হওয়ার আশঙ্ক দেখা দিল। এ অবস্থায় লোকেরা আবারো উম্মুল মুমিনীনের কাছে আসল এবং বৃষ্টি বন্ধের তদবির চাইল। তখন আয়েশা রা. বললেন, জানালাটি আবার বন্ধ করে দাও। জানালা বন্ধ করতেই বৃষ্টিও বন্ধ হয়ে গেলো।

রওজায়ে আতহারের সবুজ গম্বুজে এ জানালাটি এখনো রয়েছে। তবে এখন আর এটি খোলা হয় না।

সূত্র: কুদরত অনলাইন

আরআর

desh2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ