মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খুলনায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khulna3

খুলনা প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। রোববার (০৬ নভেম্বর) দুপুর ৩টায় মহানগরীর ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়। খুলনা মহানগর ও জেলা শাখা যৌথভাবে সমাবেশের আয়োজন করেছে।

এর আগে দুপুর থেকেই সমাবেশস্থলে লোক জড়ো হতে থাকে। বিকেল নাগাদ লোকে লোকারণ্য হয়ে উঠে মাঠ ও আশপাশের গলি।

খুলনা মহানগর কমিটির সহ সভাপতি শেখ মো. নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা অধ্যক্ষ মুজ্জাম্মিল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ্র উপস্থিত রয়েছেন।

khulna2

সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিয়েছেন।

জাতীয় শিক্ষানীতিমালা-২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল, কওমি মাদরাসার স্বীকৃতি, সারাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি এবং দেশ, জাতি, মানবতা ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ