বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি স্বীকৃতি আল্লামা আহমদ শফীর নেতৃত্বেই আসবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nahid-nurul-islam

আওয়ার ইসলাম: বেফাকের চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা আহমদ শফীর মাধ্যমেই কওমী সনদের স্বীকৃতি হবে বলে জানিছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীতে কওমি কর্তপক্ষ আইনের কো চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান।

রোববার (৬ নভেম্বর) কওমি মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি বিষয়ে আলেমদের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এ বৈঠক সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কওমি মাদরসা শিক্ষাসনদের স্বীকৃতিসহ চলমান আরো নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রহীম কাসেমী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা নাসির উদ্দীন কাসেমী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা হোসাইনুল বান্না, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলনা ইলিয়াস আহমদ কাসেমী, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা জহির বিন রুহুল প্রমুখ।

আরআর

http://ourislam24.com/2016/11/07/%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ