শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

যে কোনো সময় বেফাকের সাথে বসতে প্রস্তুত আছি: মাওলানা রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mamunul-haqআওয়ার ইসলাম: আজ শনিবার বিকেলে ঢাকার উত্তরায় তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে বৈঠককালে মাওলানা রুহুল আমিন বলেন, বেফাকের নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বপ্রাপ্তদের সাথে বসতে কোনো আপত্তি নেই। যে কোনো সময় যে কোনো স্থানে বসতে প্রস্তুত আছি।

ফেসবুক একটিভিস্ট সংগঠন চেতনায় কওমি মাদরাসার প্রতিনিধিরা কওমি মাদরাসা সনদের স্বীকৃতির প্রশ্নে বড়দের পরস্পর দূরত্ব কমানোর মানসিকতা নিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা হাসান জামিল, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মাওলানা রুহুল আমিন আরও বলেন, বাংলাদেম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসিয়াল রেজ্যুলেশনের মাধ্যমে বা বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর নির্বাচিত প্রতিনিধিদের সাথে গহরডাঙ্গার বোর্ডসহ বাকি সবাই বসতে রাজি আছে। নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে জানালে আমি দায়িত্ব নিয়ে সব বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বসতে চাই।

তিনি সংশয় প্রকাশ করে বলেন, যদি বেফাক দায়িত্বশীল প্রতিনিধি চূড়ান্ত না করে, মিডিয়া বা অন্য যে কেউ প্রশ্ন তুলবে তারা আসলেও বেফাকের প্রতিনিধি কি না। এবং দায়িত্বপ্রাপ্ত না হলে বৈঠকে বসেও কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। ফলপ্রসূ বৈঠক করতে হলে বেফাককে অফিসিয়ালভাবে দায়িত্বশীল প্রতিনিধি চূড়ান্ত করতে হবে।

এফএফ

http://ourislam24.com/2016/11/05/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ