রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

আলোচনায় সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sohel-tazআওয়ার ইসলাম: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের একটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপকভাবে আলোচনায় এসেছে। ১৪ অক্টোবর তার ফেসবুক পেইজে নিজের ভবিষ্যৎ নিয়ে পরামর্শ চেয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।

বর্তমানে তার এ স্ট্যাটাসে লাইক দিয়েছেন ৪ হাজার জনের। মন্তব্য পড়েছে ৯৪৭টি। শেয়ার করেছেন ৩৫৪ জন।

সোহেল তাজ ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও শুভানুধ্যায়ীরা, অনেকদিন ধরেই দেশে আছি এবং বাংলাদেশের লাখো মানুষের জন্য সার্থক কোনো কাজ করে যাওয়ার ইচ্ছাটা তীব্র হচ্ছে। সমান সুযোগ, সম-অধিকার এবং গণতন্ত্রের স্বপ্নে বহু মানুষের ত্যাগ-সংগ্রামে তৈরি এই দেশ। আপনারা জানেন যে, রাজনীতির মাধ্যমে জনগণের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। রাজনীতিতে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে ২০১২ সাল পর্যন্ত আমি তা চালিয়ে গেছি। দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলাম। তবে সব ধরনের কাজের মধ্যে সবচেয়ে তৃপ্তি পেয়েছি সরাসরি সাধারণ মানুষের কল্যাণ করার মাধ্যমে। এ কারণে আমার সময়, শ্রম দিয়ে সাধারণ মানুষের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

এই স্টেটাসটি নিয়ে গত তিন দিন ধরেই আলোচনা চলছে।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ