
আওয়ার ইসলাম: কওমি মাদরাসা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মতামত আহ্বান করে কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইনের খসড়া উন্মুক্ত করা হয়েছে। আওয়ার ইসলামের পাঠকদের জন্য আইনের খসড়াটি বিস্তারিত তুলে ধরা হলো। মতামত জানাতে পারেন এই মেইলে: qawmicommissionbd@gmail.com
বাংলাদেশ জাতীয় সংসদ
ঢাকা, ----- আশ্বিন, ১৪২৩/-------- অক্টোবর, ২০১৬
সংসদ কর্তক গহীত নিম্নলিখিত আইনটি ----- আশ্বিন, ১৪২৩/-------- অক্টোবর, ২০১৬ তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাইতেছেঃ-
“বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কর্তপক্ষ” Bangladesh Qawmi Madrasah Education Authority)
প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইনের খসড়া
যেহেত কওমি মাদরাসার সষ্ঠ ব্যবস্থাপনা, মানউন্নয়ন ও শিক্ষার্থীদের সনদ প্রদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য
একটি কওমি মাদরাসা শিক্ষা কর্তপক্ষ প্রতিষ্ঠা এবং তৎসম্পর্কিত বিধান করা সমীচীন ও প্রয়োজন।
সেহেত এতদ্বারা নিম্নরপ আইন করা হইলঃ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তনঃ
(১) এই আইন “বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কর্তপক্ষ আইন- ২০১৬” নামে অবহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
২। সংজ্ঞাঃ
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছ না থাকিলে, এই আইনে-
(ক) “কর্তপক্ষ” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত “বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কর্তপক্ষ” বঝাইবে;
(খ) “সরকার” অর্থ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে বঝাইবে;
(গ) “চেয়ারম্যান” অর্থ কর্তপক্ষের চেয়ারম্যান;
(ঘ) “সদস্য” অর্থ কর্তপক্ষের কোন সদস্য এবং চেয়ারম্যানও এই সংজ্ঞার অন্তর্ভক্ত হইবে;
(ঙ) “বিধি” অর্থ এই আইনের অধিনে প্রণীত বিধি;
(চ) ‘‘প্রবিধান’’ অর্থ এই অইনের অধীনে প্রণীত প্রবিধান;
(ছ) “বোর্ড” অর্থ এই আইনের অধীনে প্রতিষ্ঠিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডসমহকে বঝাইবে;
(জ) “অধিভক্ত মাদরাসা (এলহাকভক্ত)” অর্থ কওমি মাদরাসা কর্তপক্ষ কর্তক স্বীকত/অনমোদিত কওমি মাদরাসা বুঝাইবে;
৩। কর্তপক্ষ প্রতিষ্ঠাঃ
(১) এই আইন বলবৎ হইবার পর সরকার, যতশীঘ্র সম্ভব, এই আইনের উদ্দেশ্য পরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা “বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কর্তপক্ষ” নামে একটি কর্তপক্ষ প্রতিষ্ঠা করিবে।
(২) কর্তপক্ষ একটি স্বাধীন ও সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং সরকাররের পর্বানমোদনμমে ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে। কর্তপক্ষ স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা