শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ক্যান্সারের নতুন ওষুধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kancerআওয়ার ইসলাম: ক্যান্সার রোগের চিকিৎসায় একটি ইমিউনিথেরাপি ড্রাগ আবিষ্কার করা হয়েছে যার ফলাফল দেখে বিজ্ঞানীরা একে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করছেন। বলা হচ্ছে, এই ওষুধ মস্তিষ্ক ও গলার ক্যান্সার রোগীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে।

ইউরোপীয় ক্যান্সার কংগ্রেসে এই ওষুধের ফলাফল তুলে ধরা হয়েছে। মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগীদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যাদেরকে নিভোলুম্যাব ওষুধ দেওয়া হয়েছে তারা, যাদেরকে কেমোথেরাপির সাহায্যে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের তুলনায় বেশি দিন বেঁচে ছিলেন। আরেকটি গবেষণায় দেখা যায়, কিডনির ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে যারা নিভোলুম্যাবের সাথে আরো একটি ওষুধ গ্রহণ করেছেন তাদের টিউমারও ধীরে ধীরে সঙ্কুচিত বা ছোট হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, এই ইমিউনিথেরাপি ড্রাগ গ্রহণের ফলে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা শরীরের ভেতরে লুকিয়ে থাকা ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে ফেলে।

মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব কম। সাড়ে তিনশো রোগীর ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। দেখা গেছে যেসব রোগীকে ইমিউনিথেরাপি ড্রাগ নিভোলুম্যাব দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের ৩৬% এক বছর পরেও বেঁচে ছিলেন। কিন্তু কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হার মাত্র ১৭ শতাংশ। যেসব রোগীদের ওপর এই গবেষণাটি চালানো হয়েছে তাদের ছয় মাসেরও কম সময় বেঁচে ছিলো। বিজ্ঞানীরা বলছেন, এই ইমিউনিথেরাপি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলক-ভাবে কম। তাদের দশ জনের একজনের শরীরে এখন ক্যান্সারের কোনো লক্ষণও অবশিষ্ট নেই।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ