শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মরক্কোর নির্বাচনে ক্ষমতাসীন ইসলামপন্থিদের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

morocco-electionsআওয়ার ইসলাম: মরক্কোর জাতীয় নির্বাচনে ৩০৫ আসনের মধ্যে ৯৯ টি আসন পেয়ে জয়ী হয়েছে ক্ষমতাসীন মুসলিম দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি)।

প্রতিপক্ষ অথেনসিটি ও মর্ডারনিটি পার্টি জয় করেছে ৮০টি আসন। ইস্তিকলাল পার্টি জিতেছে ৩১টি আসন।

জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে এই ফলাফলের পর জানান হয়, দ্বিতীয়বারের মত জনগণের সেবা করার সুযোগ পেয়ে তারা খুশি। এবার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোগত পরিবর্তনের জন্য কাজ করবে বলে জানা দলটি।

২০১১ সালে সাংবিধানিক পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত এটি মরক্কোর দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে দেশটির কনজারভেটিভ পার্টি হিসেবে পরিচিত ‘ইস্তিকলাল’ ৩১টি আসন পেয়েছে।

উল্লেখ্য, পার্লামেন্টের মোট ৩০৫টি আসনের মধ্যে ৯০টি নারী আসন হিসেবে বরাদ্দ। এ ছাড়া অবশিষ্ট আসন গুলোর মধ্যে পিজেডি জয় করেছে ৯৯টি, অথেনসিটি ও মর্ডারনিটি পার্টি জয় করেছে ৮০টি, ‘ইস্তিকলাল’ ৩১টি এবং অবশিষ্টগুলো অন্যান্য ছোট দলগুলো জয় করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ