মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


সব ইসলামি শক্তি একত্রিত হলে কোনো অপশক্তিই আমাদের রুখতে পারবে না: অধ্যক্ষ ইউনুস আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus_ahmadবাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের প্রত্যন্ত অঞ্চল চরমোনাইয়ের দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী পীর পরিবারের প্রথাগত গদীনশীনতার ধারা ভেঙ্গে সহসা রাজনীতির মাঠে আবির্ভূত হয়েই চমক লাগিয়েছেন এবং দ্রুততম সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন যিনি তার নাম মরহুম মাওলানা ফজলুল করীম পীর সাহেব চরমোনাই। বর্তমানে এ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারই ছেলে মুফতি রেজাউল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। আওয়ার ইসলামের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেছেন আমাদের সিনিয়র প্রতিবেদক জাকির মাহদিন

জাকির মাহদিন : ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে’র সঙ্গে দেশের চলমান অন্যান্য ইসলামি দলগুলোর পার্থক্য কোথায়?
ইউনুস আহমাদ : ইসলামী আন্দোলন বাংলাদেশের সবাই একটি বিশেষ চেতনা লালন করে। তা হচ্ছে, সর্বাবস্থায় ইসলামের স্বার্থকে প্রাধান্য দেয়া; ইসলাম-দেশ-জাতি-মানবতার স্বার্থে কাজ করা। জাগতিক কোনো স্বার্থ, ভয় বা লোভ-লালসার কারণে ইসলামের আদর্শ থেকে বিচ্যুতি- এটা ইসলামী আন্দোলনের কেউ করে না। যে কারণে বিভিন্ন দিক থেবে বহু অফার পাওয়া সত্ত্বেও আমরা সেসবে যাই না। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিকে নামাজ-রোজা-হজ-যাকাতসহ অন্যান্য ইবাদতের মতোই একটি ইবাদত মনে করে।

জাকির মাহদিন : সব ইসলামি রাজনৈতিক দলই তো ইসলামের স্বার্থকে প্রাধান্য দেয় বলে জানায়। এক্ষেত্রে কারা অধিক সত্যবাদী এবং সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করছে উদ্যোগ নিচ্ছে তা আমরা কিভাবে বুঝব?
ইউনুস আহমাদ : আমরা এক্ষেত্রে খুব সহজ একটা কথা বলি, জাগতিক লোভ-লালসা ও ভোগবাদী রাজনীতির মানসিকতা পরিহার করে ইসলামের স্বার্থে আসুন আমরা সবাই এক জায়গায় চলে আসি। ইসলামি শক্তি যাই আছে এখনো, মসজিদ-মাদরাসা, ওলামা-মাশায়েশ, পীর-খানকা। আমাদের মোহতারাম আমিরের কথা হচ্ছে, এখনো ইসলামি শক্তি যা আছে তা যদি এক জায়গায় চলে আসে তাহলে কোনো অপশক্তিই আমাদের রুখে দিতে পারবে না। তবে শর্ত একটাই, জাগতিক লোভ-লালসা ও ভোগবাদী রাজনীতির মানসিকতা পরিহার করতে হবে। এ নিয়ে আমরা বারবার বৈঠক করি। এখন কারও ইচ্ছে হলে আসতে পারে, নাও আসতে পারে।

জাকির মাহদিন : আপনি বাংলাদেশের বৃহত্তম একটা