মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

স্বীকৃতির জট খুলছে; এক টেবিলে বসছেন বেফাক ও সম্মিলিত বোর্ডের নেতারা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vvv-copyআওয়ার ইসলাম : সব জল্পনা কল্পনা ও তীব্র সংকট বায়ে ঠেলে আশার সূর্যোদয় হচ্ছে চল্লিশ লক্ষ কওমি আলেম-উলামা ও শিক্ষার্থীদের চোখে মুখে। আগামী সপ্তাহের ১২ অক্টোবর বুধবার দেশের জাতীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাক ও সম্মিলিত কওমি মাদরাসার নেতারা এক টেবিলে বসছেন।

পটিয়া মাদরাসার মুহতামিম ও সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি হযরত আল্লামা আবদুল হালিম বুখারী আওয়ার ইসলামকে টেলিফোনে জানান, বেফাকের আমন্ত্রণের ভিত্তিতে আমরা বসতে রাজি হয়েছি। আগামী ১২ অক্টোবর বুধবার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বেফাকের প্রধান আল্লামা আহমদ শফী দা. বা. চূড়ান্ত করলে আমরা ঢাকার উত্তরায় মাদরাসা ইমাম বুখারীতে বিকালে বসবো। তিনি আরও বলেন, আমরা সমাধানের জন্যই বসছি। আশার আলোও দেখছি। ঢাকার ফরিদাবাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস হাটহাজারি হুজুরের সঙ্গে কথা বলে জানালেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, সভাপতি ও মহাসচিব পর্যায়ের এই বৈঠকে বেফাক সভাপতি আল্লামা আহমদ শফী উপস্থিত হতে না পারলে বেফাকের সহ-সাপতি আল্লামা আশরাফ আলী নেতৃত্ব দিবেন।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ