শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

স্বীকৃতি বিষয়ে হাটহাজারিতে রুদ্ধদার বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befakআওয়ার ইসলাম: কওমি সনদের স্বীকৃতি বিষয়ে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় বেফাকের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী’র আহ্বানে রুদ্ধদার বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় আল্লামা আহমদ শফীর উপস্থিতিতে শুরু হয় বৈঠক। বৈঠকে বেফাকের নেতৃবৃন্দসহ আলেমগণ উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ১০ টায় শুরু হওয়া বৈঠক টানা দেড়টা পর্যন্ত চলছিল। মাঝখানে নামাজ ও লাঞ্চের বিরতির পর আমার শুরু হয়েছে বৈঠক। আসর পর্যন্ত এই বৈঠক স্থায়ী হতে পারে বলে জানা গেছে। তবে বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে এবং কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে তা জানা যায়নি। বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে রাজি হননি।

গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি বিষয়ে ৯ সদস্যের একটি কমিটি করা হয়। মাওলানা ফরীদ উদ্দীন মাসউদকে আহবায়ক করে গঠিত কমিটি বিষয়ে ২৯ সেপ্টেম্বর এক জরুরি বৈঠক ডাকে বেফাক। তাতে সম্মিলিত সিদ্ধান্ত মতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি প্রত্যাখ্যান করা হয়। একই সঙ্গে ৩ অক্টোবর সবগুলো বোর্ডের সঙ্গে বৈঠক ডাকে বেফাক।

বেফাকের ডাকা আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে নেতৃস্থানীয় অনেক আলেম উপস্থিত থাকলেও অনেক বোর্ড এতে অংশ নেয়নি বলে একাধিক সূত্র আওয়ার ইসলামকে জানিয়েছে।

আরো পড়ুন: বেফাকের বৈঠকে যে সিদ্ধান্ত হলো

আমাকে আহমদ শফী সাহেবের সঙ্গে দেখা করতে দেয়া হয় না -ফরীদ উদ্দীন মাসউদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ