শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_10196" align="alignright" width="403"]paharpur ছবি; ইমরান হোসাইন[/caption]

আওয়ার ইসলাম : পরলোকে পাড়ি জমিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহ:। আজ দুপুর আনুমানিক তিনটায় খিদমাহ হাসপাতালে তিনি ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২০১৫ সালের রমাযানের ১০ তারিখ থেকেই তিনি অসুস্থ। অনেকগুলো সমস্যা নিয়ে পুরোপুরি শয্যাশায়ী ছিলেন। ব্রেন স্ট্রোক করার পর থেকে আর কথা বলতে পারতেন না।

দুই সপ্তাহ আগে তাকে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

আল্লামা আবদুল হাই পাহাড়পুরী রহ: এর শিক্ষাজীবনের সূচনা পাহাড়পুর এমদাদুল উলূম মাদরাসায়। প্রাথমিক শিক্ষা সমাপনী শেষে ১৯৬৭/৬৮ সালের দিকে লালবাগ মাদরাসায় এসে মিশকাত জামাতে ভর্তি হন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. কৃত বুখারির ব্যাখ্যা গ্রন্থের সম্পূর্ণ প্রুফ হজরত পাহাড়পুরী হুজুরই দেখেছেন। দাওরায়ে হাদিস শেষ করার পর জামিআ নূরিয়া আশরাফাবাদ কামরাঙ্গীর চড়ে শিক্ষকতার জীবন শুরু করেন। তারপর জামিআ মুহাম্মাদিয়ায় শিক্ষকতা করেছেন। ১৯৯৫ সালে জামিআ রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুরে শিক্ষকতা আরম্ভ করেন। তারপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি জামিয়া লালমাটিয়ার শায়খুল হাদিস ছিলেন।

আল্লামা আবদুল হাই পাহাড়পুরী রহ: এর জানার স্থান ও সময় এখনো নির্ধারণ হয়নি।

বিস্তারিত আসছে....

[caption id="attachment_10211" align="alignnone" width="480"]paharpur2 -আবদুল্লাহ মারুফ[/caption]

পড়ুন : জীবন সায়াহ্নে ৫আলেম

আমাদের সব খবর পেতে: ourislam24.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ