শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

কক্সবাজারে মাদ্রাসা শিক্ষকদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cox20160828181457 copy

আওয়ার ইসলাম : সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কক্সবাজারের মাদরাসা শিক্ষকরা। মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কক্সবাজার জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন করেন মাদরাসা শিক্ষকরা।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করেন। এতে কক্সবাজারের বিভিন্ন মাদরাসা থেকে আগত দুই হাজারের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের স্থান নাই। যারা ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক কাজ করে তারা ইসলামের শত্রু। এরা নবীর দুশমন। শক্ত হাতে তাদের প্রতিহত করতে হবে। সবাইকে এক বাক্যে বলতে হবে আমরা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ কামাল হোছাইন। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুহাম্মদ জাফরুল্লাহ নূরী, অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী, অধ্যক্ষ মুহিবুল্লাহ, অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুক, অধ্যক্ষ আবুল হাছান আলী, অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, অধ্যক্ষ মুহাম্মদ আইয়ুব, অধ্যক্ষ রুহুল কুদ্দুছ আনোয়ারী, অধ্যক্ষ আমির হোছাইন, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ