শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

সৌদিতে মসজিদে হামলা চেষ্টাকারীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-katifআওয়ার ইসলাম: সৌদি আরবের কাতিফে মসজিদে হামলা চেষ্টাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার চেষ্টা নস্যাৎ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

দেশটির জাতীয় দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক বেল্ট পরিহিত এক ব্যক্তি কাতিফের আল-রাসুল আল-আদম মসজিদে হামলার চেষ্টা করে। তবে বিস্ফোরণের আগে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে ওই হামলাকারীকে হত্যা করেছে।

এ ছাড়া হামলা চেষ্টায় জড়িত সন্দেহে আল-মুস্তফা এলাকা থেকে অপর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ও আটক ব্যক্তি সৌদি নাগরিক নয় বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাতিফের ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে এ বিষয়ে সৌদি সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত কয়েক মাসে বেশ কয়েকবার দেশটিতে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। পবিত্র রমজান মাসেও দেশটিতে হামলা চালায় এ জঙ্গিগোষ্ঠী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ