মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

বন্যার্তদের পাশে কওমি স্কলার্স ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qawmi

আব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের: কওমি স্কলার্স ফাউন্ডেশন ১৫ আগস্ট যমুনার চর, টাঙ্গাইলে বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ বিতরণের পাশাপাশি অসহায় মানুষদের তারা ইহকাল ও পরকালে কিভাবে চললে সফল হওয়া যাবে সে দাওয়াতও পৌঁছিয়েছেন।

বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবতা সম্পন্ন মানুষদের থেকে অর্থ উত্তোলন করে তারা ত্রানের কার্যক্রম পরিচালনা করেন। ত্রাণ বিতরণে ফাউন্ডেশনের সভাপতি মুহা হাবিবুল্লাহ, নির্বাহী কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের, মুহসিন মাশকুর, আবু বকর সিদ্দিকী জাবের, ইহসানুল হক, ইসহাক মাহমুদ ও সাউথইস্ট ইউনিভার্সিটির লেকচারার মুহা সোলাইমানসহ অনেক সমাজ সেবকরা উপস্থিত ছিলেন।

এই ফাউন্ডেশন কওমি মাদরাসায় পড়াশুনা করে যারা বিভিন্ন কলেজ/ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন তাদেরকে নিয়ে শিক্ষা, সমাজসেবা এবং আত্মন্নোয়নমূলক বিভিন্ন কাজ করে থাকে। এই ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন মারকাজুদ্দাওয়াহ আল ইসলামিয়াহর পরিচালক মুফতী আব্দুল্লাহ, শিক্ষা সচিব মুফতী আব্দুল মালেক এবং দারুর রাশাদ এর শিক্ষা সচিব ও নয়া দিগন্তের সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী।

ফাউন্ডেশনের সাথে যে কোন প্রকার যোগাযোগ করতে ফেসবুক গ্রুপে এ্যাড হতে পারেন এই লিংকে গিয়ে- https://www.facebook.com/groups/shekorersondhane/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ