উম্মে মাবরুহা : স্মার্ট, আধুনিক আর অনুকরণীয় নারী হিসেবে আমাদের সামনে সব সময়ই তুলে ধরা হয় পশ্চিমা নারীদেরকে। কিছুদিন আগে ‘ইভটিজিং’ নিয়ে একটি আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা বলছিলেন, “পশ্চিমা বিশ্বের নারীরা খাদিজা বা আয়শাকে ফলো করে না বলেই তারা এত এগিয়ে গেছে।” তার ভাষ্য, বাংলাদেশের নারী সমাজকেও পশ্চিমাদের মত হতে হবে। বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ সর্বদাই পশ্চিমাদের প্রেমে অন্ধ। তাই তারা সুযোগ পেলেই পশ্চিমাদের জীবনাদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আর আমরাও এতটা চিন্তাশূণ্য হয়ে গেছি যে তাদের কথাগুলো বিনাবাক্যে মেনে নিচ্ছি। কোন প্রশ্ন করছি না।
খাদিজা (রা.) বা আয়শা (রা.) এর মত মহীয়সী নারীদের ফলো না করে পশ্চিমারা বা বাংলাদেশের নারীরা আসলে কতটুকু এগিয়েছে? পুরুষের সাথে অবাধে মেলাশো করা কিংবা শরীর দেখানো পোশাক পরার নামই কি এগিয়ে যাওয়া? পুরুষের মত হতে যেয়ে বাচ্চাদেরকে ‘চাইল্ড কেয়ার সেন্টারে’ কিংবা ‘সেভ হোমে’ পাঠিয়ে সংসার ধর্ম ত্যাগ করার নামই কি অগ্রগামিতা? এতসব করেও নারীরা কি পাচ্ছে? সমাজ কি পাচ্ছে?
বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে প্রায় দুইটি করে নারী ধর্ষণের স্বীকার হয়। যুক্তরাজ্যেরও একই অবস্থা। উভয় দেশের সবচেয়ে ক্ষমতায়িত নারীরাও ধর্ষণ এড়াতে পারছেন না। তাইতো সে সকল রাষ্ট্রে সেনাবাহিনীতে থাকা নারীদেরও গণ্য করা হয় স্রেফ যৌন বস্তু হিসেবে। কিছেুদিন আগে বিবিসি খবর প্রকাশ করেছিল, যুক্তরাজ্যের সেনাবাহিনীতে নারী ধর্ষণ একটি মামুলি ঘটনা!
অন্যদিকে, অবাধ স্বাধীন বলগাহীন জীবন তাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে পশ্চিমা শিশুগুলো যেহেতু মাতৃস্নেহ ও পারিবারিক কালচার খুব একটা পায় না তাই তারা একটু বড় হতেই মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ ভাগ যুবক মাদকাসক্ত। Center on Addiction and Substance Abuse (CASA) ২০১১ সালে একটি গবেষণা পরিচালনা করেন। গবেষণা ফলাফলে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৭৪ শতাংশ স্কুলগামী শিক্ষার্থী বিভিন্ন ধরণের নেশায় আসক্ত।
আজকে আমাদের নারীরাও পশ্চিমাদের অনুকরণ করায় সমাজে যেমন তারা সম্মান পাচ্ছে না, গণ্য হচ্ছে ভোগ্য পণ্য হিসেবে তেমনি পারিবারিক ব্যবস্থার অবক্ষয় ঘটছে যা সমাজকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে।
তাই প্রকৃত স্মার্ট নারীরা নিশ্চয়ই ভেবে দেখবেন যে, তারা কাকে ফলো করবেন। যেখানে পশ্চিমা অনেক অমুসলিম নারীরা দল বেধে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। ফলো করছেন খাদিজা (রা.) ও আয়শা (রা.) এর মত মুসলিম মহীয়সী নারীদের। সেখà