শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

‘যাকাতের সমবণ্টন নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sanaullahস্টাফ রিপোর্টার : যাকাতের সমবণ্টন নিশ্চিত করার আহ্বান জানিয়ে অধিকার বাস্তবায়ন কমিটি (অবাক) এর আহবায়ক এম এম আখতারুজ্জামান বলেন, সামাজিক বৈষম্য আমাদের সমাজের অন্যতম সমস্যা। সমাজের সর্বস্তরে এই বৈষম্য দূর করতে হলে অসহায়, গরীব ও পথশিশুদের পাশে বিত্তবানদেরকেই এগিয়ে আসতে হবে।

রোববার পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাহে রমজানে বাংলাদেশের বিত্তবানদের যাকাতের সমবণ্টন নিশ্চিত করতে পারলে সামাজিক বৈষম্য অনেকাংশেই হ্রাস করা সম্ভব। অতএব যাকাতের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে বিত্তবানদের আরো উদ্যোগী হতে হবে।

ঈদে অসহায় গরীব লোকেরাও যাতে সাচ্ছ্যন্দে ঈদ উদযাপন করতে পারে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, দেশ, সমাজ, রাষ্ট্র অসহায়, দুস্থলোকদের কাছে দায়বদ্ধ। কারন তারাও দেশের নাগরিক। অতএব এসব মানুষের অধিকার নিশ্চিতকরণে সরকারের বিশেষ উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।

এ সময় মানবাধিকার সংস্থাটির মহাসচিব এইচ এম সানাউল্লাহ বলেন, সমাজের সর্বস্তরের মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার বাস্তবায়নে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় আরো উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এইচ এম নেসার,নকীব মুহাম্মাদ হাবীবুল্লাহ,শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানপ্রমূখ। বিজ্ঞপ্তি

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ