শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

রোজার নিয়ত নিয়ে যতকথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ramadan-Kareem-Wallpaperআবু সাঈদ যোবায়ের : শুরু হল অবারিত রহমত, বরকত আর মাগফিরাতের মাস মাহে রমাযান। এমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রোজা পালন। রোজার নিয়্যাত নিয়ে অনেকে নানা দ্বিধাদ্বন্দে ভোগেন। রোজার আরবী নিয়ত না জানলে বা না পারলে এ দ্বিধা শংকায় রুপ নেয়। দেখা যাক ইসলাম কি বলে?

নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা। যে কোন নেক কাজের জন্য অন্তরের ইচ্ছাকেই নিয়ত বলা হয়।

প্রতিটি নেক কাজের জন্য নিয়ত শর্ত। অর্থ্যাৎ, প্রতিটি নেক কাজের জন্য মনে সুস্পষ্ট ইচ্ছা থাকা জরুরী। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরী নয়। তবে কেউ যদি অন্তরে ইচ্ছার পাশাপাশি মুখেও উচ্চারণ করে তাতে কোন অসুবিধা নেই।এক্ষেত্রে কিছু বিষয় উল্লেখযোগ্য।

১. প্রত্যেক রোজার জন্য আলাদা নিয়ত তথা অন্তরের ইচ্ছা জরুরী। (বেহেশতী জেওর)

২.নিয়ত মুখে উচ্চারণ করা জরুরী নয়, বরং অন্তরের ইচ্ছাই যথেষ্ট। এমনকি সাহরী খাওয়াই নিয়তের জন্য যথেষ্ট। যেহেতু রোজা রাখার উদ্দ্যেশেই সাহরী খাওয়া হয়, তাই সেহরীর সময় মনের মাঝে যে ইচ্ছাটুকু থাকে, তাই রোজা সহীহ হওয়ার জন্য যথেষ্ট।(ইলমুল ফিকহ, ভলি:৩পৃ:১৮)

৩. প্রত্যেক রোজার জন্য স্বতন্ত্র নিয়ত জরুরী। অর্থাৎ, কততম রোজা রাখছে তা স্পষ্ট হওয়া উচিত। তবে রমজানের রোজা রাখছি এমন নিয়ত দ্বারাও রোজা সহীহ হবে।

৪.অনেকে আরবীতে নিয়ত করেন। একে জরুরী মনে না করে নিয়ত করলে কোন অসুবিধা নেই। তবে যারা আরবী জানেনা তাদের জন্য বাংলায় নিয়ত করাই শ্রেয়।।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ